০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসের উদ্দিন টিটো।

সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা, সংগীত, জীবনদর্শন ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। তাঁর লেখনীতে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের যে শক্তিশালী উচ্চারণ রয়েছে, তা আজও সমাজকে ন্যায় ও সত্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্য ও আদর্শ তুলে ধরতে এ ধরনের সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Update Time : ০৪:৩১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬