০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে ভূরঘাটা পৌর বাস টার্মিনাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুরের কালকিনিতে নবনির্মিত পৌর বাস টার্মিনাল এলাকার যানজট নিরসন ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এক উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ (১৯ জুলাই)রোববার দুপুরে টার্মিনালের লোকাল বাস কাউন্টার থেকে শুরু করে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কের পশ্চিম পাশের সকল অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
​কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
​আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নবনির্মিত পৌর বাস টার্মিনালটি উদ্বোধনের পর থেকেই এর আশে পাশের সড়কের একাংশ দখল করে অবৈধভাবে বেশ কিছু টং ও ছোট ছোট দোকান গড়ে ওঠে। এতে বাস টার্মিনালে যাতায়াতকারী যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১০ দিন আগেই ওইসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মালিকদের নির্দেশনা ও চূড়ান্ত আলটিমেটাম দেয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও টং দোকানদাররা জায়গা খালি না করায় দুপুর ৩ টার দিকে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের উপস্থিতিতে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
​উচ্ছেদ অভিযানের সময় সাময়িক কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও সামগ্রিকভাবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, এই উচ্ছেদের ফলে বাস কাউন্টারে যাতায়াতের পথ উন্মুক্ত হয়েছে এবং সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হয়েছেন।
​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিন জানান, সরকারি জায়গা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার কোনো সুযোগ নেই। টার্মিনাল এলাকাকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের এই ধরনের জনস্বার্থমূলক অভিযান আগামীতেও ব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কালকিনিতে বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি তু‌হিন ঢাকায় গ্রেপ্তার

কালকিনিতে ভূরঘাটা পৌর বাস টার্মিনাল এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ

Update Time : ০৬:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬