০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে ও পরে পাঁচ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

  • Reporter Name
  • Update Time : ০৬:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। পরিপত্রে জানানো হয়, ভোটগ্রহণের আগে তিন দিন, ভোটের দিন এবং ভোটের পর এক দিন—মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পরিপত্র অনুযায়ী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল ছাড়া অন্যান্য সব বাহিনী পাঁচ দিনের জন্য মোতায়েন থাকবে। তবে আনসার সদস্যদের ক্ষেত্রে দায়িত্বকাল এক দিন বেশি নির্ধারণ করা হয়েছে। তারা ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর এক দিন—মোট ছয় দিন মাঠে থাকবেন।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

নির্বাচনের আগে ও পরে পাঁচ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

Update Time : ০৬:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫