০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৪০ Time View

প্রতিবেদক : শাহীনুল হক।

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে, গতকাল বুধবার রাতে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর মধুমতি মডেল টাউন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ সুন্দর কাথা গ্রামের গুলজার হোসেন মানিকের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন আপন (২৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ডুবা দাঙ্গা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মো. আল আমিন (৩২) ও ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া পূর্বহাটি গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে বক্কর (৩৩)।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই থানা এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের ভেতর থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে জামালপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গণধর্ষণের তথ্য মেলেনি! আলফাডাঙ্গায় প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছাড়ল মাদ্রাসাছাত্রী

আন্তর্জাতিক ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার।

Update Time : ০৭:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫