১২:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে উপজেলা প্রশাসন। প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে আমিনুর মল্লিক (৩৫) নামের এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত আমিনুর মল্লিক পানিপাড়া গ্রামের হিরু মল্লিকের ছেলে।

ঘটনাস্থল থেকে তাকে হাতেনাতে আটকের পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির দায়ে তাকে এ সাজা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান। এ সময় আলফাডাঙ্গা থানা পুলিশের একটি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ড প্রদান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রাহানুর রহমান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। স্কুলের সামনে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। জনসম্মুখে এ ধরনের অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়রা জানান, পানিপাড়া স্কুলের সামনে দীর্ঘদিন ধরে বখাটেদের আড্ডা ও প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ ছিল। প্রশাসনের এই অভিযানে সাধারণ মানুষ ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ভয়ে থাকত। আজকের অভিযানের পর মনে সাহস পাচ্ছি। এমন অভিযান নিয়মিত চললে আলফাডাঙ্গা মাদকমুক্ত হবে।

সচেতন মহল মনে করছে, প্রকাশ্যে অপরাধের বিরুদ্ধে প্রশাসনের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ অপরাধীদের জন্য বড় বার্তা। এটি চলমান থাকলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রত্যয়ে আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

আলফাডাঙ্গায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড

Update Time : ১০:৫৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬