০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় মুন আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত ৮ নারী-পুরুষ গ্রেপ্তার।

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬০ Time View

প্রতিবেদক : শাহীনুল হক।

ঢাকার আশুলিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকা ৮ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার আসামিদের প্রিজনভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), পটুয়াখালির মেহেদী হাসান অভি (২৫), গাজীপুরের নাজমুল হাসান জিসান (২৪), মানিকগঞ্জের আবুল হোসেন (৪১), ঢাকার ধামরাইয়ের সুমন (২৫) ও জুলহাস (৩০), পঞ্চগড়ের রাজমনি (১৯) এবং দিনাজপুরের সুমি আক্তার (২২)। তাদের মধ্যে দু’জন গেস্ট হাউজের স্টাফ রয়েছে বলে জানা গেছে। 

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউজে অনৈতিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই নারীসহ আটজনকে আটক করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট নারী-পুরুষকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

আশুলিয়ায় মুন আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত ৮ নারী-পুরুষ গ্রেপ্তার।

Update Time : ০৩:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫