০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক ২

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩১ Time View

প্রতিবেদক: শাহীনুল হক।
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, রবিবার রাতে আশুলিয়ার বাগবাড়ী মিছারবাগ চায়না বিল্ডিংয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঢাকার আশুলিয়ার বাগবাড়ি এলাকার আশরাফুল (৩০) ও আশুলিয়ার পূর্ব ধনাইদ এলাকার মাসুদ (৫৫)।

যৌথ বাহিনী জানায়, রবিবার রাত ৮ টার দিকে আশুলিয়ার বাগবাড়ি এলাকায় সেনা টহল চলাকালে হেয়ার ফ্যাক্টরির সামনে থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারি আশরাফুল ও মাসুদকে আটক করা হয়। এসময় আটক মাসুদের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৪ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ফেনসিডিল, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক ২

Update Time : ০৭:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫