০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ জন।

ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ২৭০ গ্রাম গাঁজাসহ চার পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আশুলিয়ার দোসাইদ পশ্চিমপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০), রাজধানীর রামপুরা থানার সিপাহীবাগ ম্যারাদিয়া এলাকার মৃত আওলাদ হোসেনের ছেলে মো. মামুন খান (৩২), রংপুরের মিঠাপুকুর থানার মমিনপুর বলতিপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. হাসান আলী (২৬) এবং রংপুরের বদরগঞ্জ থানার নাটারাম এলাকার মো. আবেদ আলীর ছেলে মো. মুরাদ হোসেন (৪২)। তারা আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে দোসাইদ পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন, পিপিএম। এ সময় মো. জসিম উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধামসোনা ইউনিয়নের উত্তর গাজীরচট এলাকার ফকির বাড়ি রোডের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করেন আশুলিয়া থানার এসআই মো. রিয়াজ মাহমুদ। এ সময় সেখান থেকে মো. মামুন খান, মো. হাসান আলী ও মো. মুরাদ হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ জন।

Update Time : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬