০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচামাল বোঝাই পিকআপে অগ্নিসংযোগ,নাশকতা ঠেকাতে সড়কে পুলিশের তল্লাশি।

  • Reporter Name
  • Update Time : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৬৩ Time View

প্রতিবেদক: শাহীনুল হক।

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে থাকা সবজি ও মসলায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এ নাশকতার ঘটনা ঘটে। এসময় পিকআপটির কেবিনের ভেতরের অংশ আংশিক পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও পিকআপ ভ্যানের চালক জানান, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বস্তায় মরিচ, রসুন, পেঁয়াজ, বরবটি, পেঁপেসহ অন্যান্য সবজি ও মসলাভর্তি একটি পিকআপ ভ্যান বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের পাশে রেখে বাসায় চলে যান গাড়িটির চালক। ভোরে পিকআপ ভ্যানে থাকা সবজি ও মসলায় অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন গাড়ির চালককে বিষয়টি জানান। দূরপাল্লার বাসের এক যাত্রী আগুন দেখতে পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে পিকআপ ভ্যানে থাকা কিছু রসুন ও পেঁয়াজ এবং গাড়িটির কেবিনের ভিতরের অংশ আংশিক পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, ভোর চারটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগে আশপাশের লোকজন অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলেন। আগুন কীভাবে লাগানো হয়েছে সেটি জানা যায়নি।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে সড়কে যানচলাচল কিছুটা কম থাকলেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নাশকতার ঘটনা এড়াতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের বাড়তি তৎপরতা দেখা গেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান নিরাপত্তার স্বার্থে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে বলেন, বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শ্রমিক সংগঠনের অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।

কাঁচামাল বোঝাই পিকআপে অগ্নিসংযোগ,নাশকতা ঠেকাতে সড়কে পুলিশের তল্লাশি।

Update Time : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫