০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে শিক্ষাঙ্গনে বসে গাঁজা সেবন, ৩ যুবকের কারাদণ্ড

মাদারীপুরের কালকিনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে গাঁজা সেবনের সময় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​কালকিনি পৌরসভার উত্তর রাজদি গ্রামের আতাবর খলিফার ছেলে মেহেদী খলিফা, আনিচ খলিফার ছেলে ফাহিম এবং মিজানুর মোল্লার ছেলে ইমারাত।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্প‌তিবার রাতে কালকিনি পৌরসভার উত্তর রাজদি হাজী বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে ওই তিন যুবক গাঁজা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের গ্রেফতার করে।
​পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে ৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
​কালকিনি থানা পুলিশ জানায়, সাজাপ্রাপ্তদের রাতে থানা হেফাজতে রাখা হয়েছিল। শুক্রবার সকালে তাদের মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

কালকিনিতে শিক্ষাঙ্গনে বসে গাঁজা সেবন, ৩ যুবকের কারাদণ্ড

Update Time : ০৩:০১:২০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬