০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​কালকিনিতে শ্বশুরবাড়ির বিবাদ মেটাতে গিয়ে জামাই ও তার পরিবারের ওপর হামলা, আহত ৩

মাদারীপুরের কালকিনিতে শ্বশুরবাড়ির পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জামাইসহ তার পরিবারের সদস্যরা। রোববার সকালে পৌর এলাকার পাঙ্গাশিয়া গ্রামের ঘরামী বাড়ির ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এতে জামাই মো. সিদ্দিক হাওলাদার (৬৮) এবং তার ছেলে আজিজুল হাওলাদারসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার পাতাবালি গ্রামের কৃষক সিদ্দিক হাওলাদার পাঙ্গাশিয়া গ্রামের হাছেন ঘরামীর মেয়ে রেহেনাকে বিয়ে করেন। সম্প্রতি সিদ্দিক হাওলাদারের দুই শ্যালকের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। দুলাভাই সিদ্দিক হাওলাদার বিষয়টি মধ্যস্থতা করে মীমাংসা করে দেন।
​তবে বিবাদ মেটাতে গিয়ে সিদ্দিক হাওলাদার একপক্ষের পক্ষপাতিত্ব করেছেন—এমন অভিযোগ তুলে তার ওপর ক্ষিপ্ত হন শ্যালক সাজ্জাদ ঘরামী। রোববার (৯ জুলাই)সকালে পাঙ্গাশিয়া গ্রামে ব্রিজের ওপর সিদ্দিক হাওলাদারকে পেয়ে সাজ্জাদ ঘরামী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে আজিজুল হাওলাদারসহ আরও দুজন প্রতিপক্ষের কোপে গুরুতর আহত হন।
​পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
​ঘটনার পর আহত সিদ্দিক হাওলাদারের পুত্রবধূ রোজিনা বেগম বলেন, “আমার শ্বশুর ও স্বামীসহ তিনজনকে সাজ্জাদ ঘরামী নির্মমভাবে কুপিয়ে জখম করেছে। আমরা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করব।”
​এ বিষয়ে অভিযুক্ত সাজ্জাদ ঘরামীর মা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জামাই ও তার ছেলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
​খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন

​কালকিনিতে শ্বশুরবাড়ির বিবাদ মেটাতে গিয়ে জামাই ও তার পরিবারের ওপর হামলা, আহত ৩

Update Time : ০৮:৪০:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬