০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ নারী মাদক কারবারি আটক।

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৪৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় দুই কেজি গাঁজাসহ সোনিয়া আক্তার (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, শনিবার রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এনভয় কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মোসা. সোনিয়া আক্তার শরিয়তপুর জেলার নড়িয়া থানার পান্ডিশাহ এলাকার মৃত রতন আলী খাঁ এর মেয়ে এবং মো. সানাউল্লাহর স্ত্রী। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১৩ শ্যামলপল্লী এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া ছয়তলা এনভয় কমপ্লেক্সের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সোনিয়া আক্তার নামে এক নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

গাঁজাসহ নারী মাদক কারবারি আটক।

Update Time : ০৫:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫