০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার মালিক নাসিরউদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালি গ্রামের বাসিন্দা এবং গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার মালিক নাসিরউদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন সংস্থাটির একাধিক গ্রাহক ও আমানতকারী।
ভুক্তভোগীদের দাবি, উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমানত সংগ্রহ করা হয়। পরবর্তীতে মেয়াদ শেষ হলেও অনেক গ্রাহক তাদের জমাকৃত অর্থ ফেরত পাননি। এতে করে সাধারণ আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কয়েকজন ভুক্তভোগী জানান, নিজেদের সঞ্চয়, জমি বিক্রির টাকা এবং প্রবাসী আয়ের অর্থ সংস্থায় জমা রেখেছিলেন। কিন্তু বারবার যোগাযোগ করেও তারা টাকা ফেরত পাচ্ছেন না। অনেকেই আর্থিক সংকটে পড়েছেন বলে অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে নাসিরউদ্দিনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অতীতে গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থাকে ঘিরে বিভিন্ন এলাকায় আমানতকারীদের অর্থ ফেরত না পাওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার মালিক নাসিরউদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Update Time : ০৯:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬