০৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়ার আসরে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১ জন।

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ১১ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে, বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান এলাকার নাজিম উদ্দিন মার্কেটের পেছন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার পুরাতন ডেন্ডাবর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নাইম আহাম্মেদ জনি (৩০), নীলফামারী জেলার ডোমার থানার জোড়াবাড়ী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. সাগর (৪০), একই জেলার ডিমলা থানার খালিশাচাপানি এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মো. ফরিদ (৩৪), পাবনা জেলার সাথিয়া থানার বোয়ালমারী এলাকার মৃত ওসমান প্রামানিকের ছেলে মো. সিরাজ (৪২), নাটোর জেলার গুরুদাসপুর থানার চাচখোর মধ্যপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. রায়হান (৪৫), দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাবুপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৩৪), একই জেলার সেতাবগঞ্জ থানার সুবিদহাট এলাকার মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মো. সোহাগ (৩৮), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তারাবালি এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. আব্দুস সামাদ (৪০), চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রাজারঘর এলাকার মৃত ইব্রাহীমের ছেলে মো. তাহের (৫৫), ভোলা জেলার লালমোহন থানার লর্ড হার্ডিঞ্জ এলাকার মজিবুল হকের ছেলে মো. ফারুক (৫৬) এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার অর্জুনতলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৬)।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় এবং আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. রিয়াজ মাহমুদ ও এসআই ভজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার ৩ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ১ হাজার ৮৬০ টাকাসহ ১১ জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত আশুলিয়া গড়তে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আশুলিয়া থানা এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

জুয়ার আসরে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১ জন।

Update Time : ১০:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬