০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

  • শাহীনুল হক
  • Update Time : ০৪:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৬৪ Time View

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদী উদ্ধার করা হয়। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম। এর আগে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার পুতাজিয়া এলাকার মো. আনিস শেখের ছেলে মো. রাজিব (৩০), গোপালগঞ্জ সদর থানার কংশুর এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে মো. রবিউল মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বনগাঁও এলাকার মো. জালাল মিয়ার ছেলে মো. পাভেল (২৮), মানিকগঞ্জ সদর থানার নারী খুলি এলাকার ঈমান বেপারীর ছেলে মো. আবুল বাশার (৩৬) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাপর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মনির হোসেন (২৮)।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মূলত ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তাদের পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, রাজিব, আবুল বাশার ও মনির হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

Update Time : ০৪:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫