০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষ প্রয়োগে নষ্ট, থানায় অভিযোগ

মাদারীপুরের ডাসারে ইতালি প্রবাসী মেনাজুল আকনের ৬০ শতাংশ জমির ধান বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইব্রাহিম মাতুব্বর নামে এক ব্যক্তির বিরুদ্ধে ডাসার থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী মিম আক্তার।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সকালে ডাসার উপজেলার উত্তর ধূয়াসার মৌজায় মেনাজুল আকনের ৬০ শতাংশ জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয়। অভিযোগের তীর দক্ষিণ ধূয়াসার এলাকার মানিক মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বরের দিকে।

পরদিন ১৮ সেপ্টেম্বর সকালে জমিতে গিয়ে ধানের ক্ষেতের অবস্থা দেখে হতবাক হয়ে যান মেনাজুল আকনের স্ত্রী মিম আক্তার। তাঁর অভিযোগ, বিষ প্রয়োগের কারণে পুরো জমির ধান পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী মিম আক্তার বলেন, ইব্রাহিম মাতুব্বরের সঙ্গে তাদের আগে কোনো ধরনের ব্যক্তিগত বিরোধ ছিল না। এমনকি অভিযুক্তের জমিও তাদের জমির পাশে নয়। কারও প্ররোচনায় এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার পর স্থানীয় কৃষকদের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষ প্রয়োগে নষ্ট, থানায় অভিযোগ

ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষ প্রয়োগে নষ্ট, থানায় অভিযোগ

Update Time : ০৪:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬