০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বহুল আলোচিত বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় দীর্ঘদিন পর আসামি গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় বহুল আলোচিত একটি বিস্ফোরক মামলায় দীর্ঘদিন পর মহাব্বত শেখ (৬০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিএনপি সরকার গঠনের পর এ মামলায় এটিই প্রথম কোনো আসামি গ্রেপ্তারের ঘটনা বলে জানা গেছে।

গ্রেপ্তার মহাব্বত শেখ উপজেলার কঠুরাকান্দি নতুন বাজার এলাকার বাসিন্দা। তিনি মৃত চান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নিজ এলাকা কঠুরাকান্দি গ্রাম থেকে মহাব্বত শেখকে গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আলফাডাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলামিন বলেন, বিস্ফোরক মামলায় মহাব্বত শেখের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন পর বহুল আলোচিত এ মামলায় একজন আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সালিশে বাহিরের লোক, এরপরই একঘরেভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ

বহুল আলোচিত বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় দীর্ঘদিন পর আসামি গ্রেপ্তার

Update Time : ১১:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬