০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টের অভিযান, মিষ্টির দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৯:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২১৯ Time View

মোঃ আজমল হোসেন, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে এক মিষ্টান্ন ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ ডিসেম্বর) ২০২৫ বিকালে বালিয়াকান্দি বাজারের সুজন সুইটসে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

অভিযানকালে দোকানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশন করা হচ্ছে এমন প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় অজিত মণ্ডলের ছেলে  সুজন মণ্ডল ( দোকান মালিক) কে সর্বমোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থে খাদ্যের মান ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।এ সময়ে  বালিয়াকান্দী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

বালিয়াকান্দি বাজারে মোবাইল কোর্টের অভিযান, মিষ্টির দোকানে পাঁচ হাজার টাকা জরিমানা

Update Time : ০৯:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫