০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ ৩ সন্ত্রাসী আটক।

ঢাকার সাভারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ তিন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে, রবিবার রাতে সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুরের সুমন মিয়া (৩৮), দিনাজপুরের সবুজ (২৬) ও ঢাকার জহুরুল হাসান (২০)।

র‌্যাব জানায়, রবিবার সন্ধ্যায় কিছু অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে পশ্চিম রাজাশন এলাকায় অবস্থান করছে এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় সুমন মিয়াসহ তিনজনকে আটক করা হয়। পরে সুমনের দেহ তল্লাশি করে ১টি অবৈধ বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া আটককৃতদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন, ১ কেজি গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে তারা পরস্পর যোগসাজশে সাভার, আশুলিয়া থানাসহ আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা পেশাগতভাবে মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফরিদপুরের মধুখালীকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ ৩ সন্ত্রাসী আটক।

Update Time : ০৬:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬