১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া সেনা সদস্য পরিচয় এক জন আটক,

  • শাহীনুল হক।
  • Update Time : ০৪:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬০ Time View

আশুলিয়ায় ভুয়া সেনা সদস্য আটক করেছে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা। এ সময় তার কাছ থেকে সেনা ইউনিফর্মের বিভিন্ন অংশ ও একটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।

আটক যুবকের নাম মো. রবিউল ইসলাম (১৯)। তিনি মো. আজিজুল ইসলামের ছেলে। তার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া থানার জয়দেব মানাষ পাড়া গ্রামে।

সেনা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসে ওই যুবক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে “সৈনিক রবিউল ইসলাম, ৯৬ ইস্ট বেঙ্গল” হিসেবে পরিচয় দেন।

পরবর্তীতে তার বক্তব্যে অসংগতি দেখা দিলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি সেনাবাহিনীর কোনো সদস্য নন এবং ভুয়া পরিচয়ে দীর্ঘদিন ধরে চলাফেরা করছিলেন।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন নারীর সঙ্গে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে যোগাযোগ করতেন এবং অনৈতিক সম্পর্ক গড়ে তুলতেন। তার মোবাইল ফোন তল্লাশি করে সেনা ইউনিফর্ম পরিহিত অবস্থায় তোলা একাধিক ছবি পাওয়া যায়।

আটকের সময় তার কাছ থেকে আর্মির ট্রাউজারের উপরের পাট্টা ১টি, কমব্যাট চাপা গেঞ্জি ১টি, কমব্যাট কালারের গেঞ্জি ১টি, কমান্ডো লোগোযুক্ত কমব্যাট ব্যাগ ১টি, লেমিনেটিং করা সেনা আইডি কার্ড, জন্ম নিবন্ধনসহ স্কুল ও কলেজের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়।

সেনা গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও জুলাই যোদ্ধাদের হুমকির প্রতিবাদে মানববন্ধন: অভিযুক্তদের বিচার দাবি

ভুয়া সেনা সদস্য পরিচয় এক জন আটক,

Update Time : ০৪:১৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬