০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে কলেজ অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে মানববন্ধন,শিক্ষার্থীর উপর হামলা-আহত-১

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী আমিনুর রহমান ডিগ্রী কলেজের কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩১মার্চ) সকালে কলেজ গেট সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন,গত সোমবার কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষের সঙ্গে আকিব,আলিমুল ও মারজানের নেতৃত্বে কয়েকজন বহিরাগত ছাত্র অসৌজন্যমূলক ও উত্তেজনাপূর্ণ আচরণ করে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং শিক্ষাঙ্গনের পরিবেশ ব্যাহত হয়। এ ঘটনার প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবিতে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, অনৈতিক সুবিধা না দেওয়ার কারণে অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে,যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের সম্মান রক্ষা করা শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন। তবে কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী,অভিযুক্ত ছাত্র আকিব হাসানের নেতৃত্বে কয়েকজন হঠাৎ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী রমজান গুরুতর আহত হন।
আহত রমজানকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

আমিনুর রহমান ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন,“অনৈতিক সুবিধা না দেওয়ায় আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে,
যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলেও পরবর্তীতে হামলার ঘটনা নিন্দনীয়। আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি তানভির রহমান সোহেল বলেন, “কলেজের পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন,“হামলার বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় বাঁশ ও কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন-কার্তিক পোদ্দার

মহম্মদপুরে কলেজ অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে মানববন্ধন,শিক্ষার্থীর উপর হামলা-আহত-১

Update Time : ০৩:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬