০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ভোক্তা অধিকার লঙ্ঘনমেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও নানা অনিয়মে এক প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ২২৬ Time View

স্টাফরিপোর্টার মাগুরা।

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজার এলাকায় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অনিয়মের দায়ে এক প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মাগুরা জেলা কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের মুরগির দোকান, সবজি, তেল,চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এসময় নাকোল বাজারের ‘মেসার্স জীবনানন্দ স্টোর’-এ নানা অনিয়ম ধরা পড়ে। দোকান থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, চকলেট ও অন্যান্য পণ্য জব্দ করা হয়, যা সংরক্ষণ করে বিভিন্ন দোকানে বিক্রির প্রস্তুতি চলছিল।
এছাড়া গত নয় মাস ধরে দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খোলা খাদ্যপণ্য বিক্রি করা এবং ছয় মাস আগে ব্যবসায়িক লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও তা নবায়ন না করার অভিযোগও প্রমাণিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক প্রমিত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৪৩ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার সতর্কবার্তা দেওয়া হয়।

এসময় বাজারের অন্যান্য দোকানও তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো.রবিউল ইসলাম এবং মাগুরা আনসার ব্যাটালিয়ন-এর একটি টিম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

মাগুরায় ভোক্তা অধিকার লঙ্ঘনমেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও নানা অনিয়মে এক প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:৩৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫