০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ১১ অবৈধ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা

মাগুরায় অবৈধ ভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ১১টি ইটভাটাকে মোট ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (৭ জানুয়ারি) মাগুরা সদর উপজেলার পাতুড়িয়া,বাগবাড়িয়া ও আড়পাড়া গ্রামে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী ও আমিনুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ,পরিবেশ অধিদপ্তর,ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ অনুযায়ী ভাটাগুলোকে দোষী সাব্যস্ত করে মোট ২৫,১০,০০০ (পঁচিশ লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মামলার প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব।
অভিযান শেষে সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের পরিবেশ আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে প্রশাসন।
প্রশাসন জানিয়েছে,পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

মাগুরায় ১১ অবৈধ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৯:৫৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬