০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ আটক-১

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম তৈয়ব (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী গ্রামের বারইখালী জামে মসজিদের পশ্চিম পাশে মাগুরা-নড়াইলগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পগোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানোর সময় এক ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে সাদা পাঞ্জাবির ডান পাশের পকেট থেকে সাদা পলিথিনের ১০টি জিপারে রাখা ৫০০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট
যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই (নিঃ) শুভংকর রায়ের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডাসারে প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষ প্রয়োগে নষ্ট, থানায় অভিযোগ

মাগুরায় ৫০০ পিস ইয়াবাসহ আটক-১

Update Time : ০৪:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬