০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে জোবেদা বেগম (৬০) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে আটক করেছে পুলিশ।
​শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত জোবেদা বেগম ওই এলাকার মৃত হাশেম হাওলাদারের মেয়ে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান ছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যা করেন সুলতান সরদার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ এবং অভিযুক্ত স্বামীকে আটক করা হয়।
​মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিঃসন্তান হওয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গাছের চারা পেল কালকিনির নবজাতকরা

মাদারীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক

Update Time : ০২:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬