০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে শিক্ষক রাজন হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লা ঢাকায় গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করেছে (১৯ জু্লাই) রা‌ত্রে র‍্যাব ও কাল‌কি‌নি থানা পুলিশ। যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এবং কালকিনি থানা পুলিশের একটি চৌকস দল ঢাকার একটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার প্রধান অভিযুক্ত মিলন মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
​মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে কালকিনির একটি বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর পূর্ব শত্রুতা ও স্থানীয় কোন্দলের জেরে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বর্বরোচিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় মিলন মোল্লাকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই মিলন মোল্লা পলাতক ছিলেন।
​গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, “শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলার ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। যৌথ অভিযানের মাধ্যমে প্রধান আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে মাদারীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।”
​এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও থানা পুলিশ সূত্রে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারীপুরে শিক্ষক রাজন হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মিলন মোল্লা ঢাকায় গ্রেপ্তার

Update Time : ০১:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬