০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৮।

  • Reporter Name
  • Update Time : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ২৯৪ Time View

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্র-জনতা হত্যা মামলা ও অস্ত্র মামলার আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইল, ১০টি সিমকার্ড ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

আজ সোমবার (৪ আগস্ট) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, একইদিন সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্র-জনতা হত্যা মামলার আসামি মো. আল আমিন মন্ডল, একাধিক অস্ত্র মামলার আসামি জুনায়েদ হাসান জুনু, কিশোর গ্যাং সদস্য রোমান ইসলাম, মো. স্বপন, রাফিউল ইসলাম রকি, মনির হোসেন, ইয়ামিন হোসেন এবং নুরুল হক।

পুলিশ জানায়, আজ সোমবার সকালে আশুলিয়ার জামগড়া, রূপায়ণ মাঠ ও ভাদাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি, অস্ত্র মামলার আসামি এবং কিশোর গ্যাং সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০টির বেশি দেশীয় অস্ত্রসহ একটি ইলেকট্রিক শকার, দুইটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি মোবাইলসহ ১০টি সিমকার্ড ও বেশি কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, আজ সকালে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৮।

Update Time : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫