০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্বঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রকাশ্যে মারপিট

  • Reporter Name
  • Update Time : ০৫:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ১৬১ Time View

মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি
রাজবাড়ী প্রতিনিধি ॥

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রাজবাড়ী কার্যালয়ে ঘুষের টাকা ফেরত চাওয়ায় এক সেবাগ্রহিতাকে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার সকাল সাড়ে ১০ টার সময় রাজবাড়ী বিআরটিএ অফিসের সিল কন্ট্রাক্টর মোঃ আক্রামুজ্জামানের কাছে টাকা দিয়ে কাজ না হওয়ায় টাকা ফেরত চেয়ে মারধরের শিকার হয়েছেন রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার মোঃ সুমন শেখ।
মারধরের শিকার মোঃ সুমন শেখ অভিযোগ করে বলেন, এক বছর আগে কাগজের জন্য সাড়ে আট হাজার টাকা জমা দেই বিআরটিএর দালাল আকরাম হোসেনের নিকট। সোমবার সকাল সাড়ে ১০টার কাগজ নিতে বিআরটিএতে আসলে আক্রারামুজ্জামান আমার কাছে ব্যাংক স্লিপ চায়। এসময় এক বছর আগের স্লিপ, আপনার কাছে জমা দিয়েছি, এখন কোথায় পাবো, বললে থাপ্পর মারে। এ সময় প্রতিবাদ করলে আকরাম হোসেন সহ তার সাথে থাকা ৪-৫জন এলোপাথারী ভাবে মারধর শুরু করে। টাকা দিয়ে কাজ না হওয়ায় টাকা ফেরত চাইলে এভাবে মারতে পারে না। আমি বিচার চাই।
অভিযুক্ত রাজবাড়ী বিআরটিএর সিল কন্ট্রাক্টর আক্রামুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিন) মোঃ নাসির উদ্দিন বলেন, আক্রামুজ্জামান বিআরটিএর কেউ নয়, তিনি একজন বহিরাগত। সেবাগ্রহিতাকে মারধরের বিষয়টি এডিএম স্যার আমাকে অবগত করেছেন। আমি বাইরে আছি, পরে কথা বলবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

রাজবাড়ীতে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্বঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রকাশ্যে মারপিট

Update Time : ০৫:০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫