১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • নিউজ ডেস্ক :
  • Update Time : ০২:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১২১ Time View

মানিকগঞ্জের শিবালয়ে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৬৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিবালয় থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খা গ্রামের আকবর হোসেনের ছেলে  কাউসার হোসেন (২৭),  মানিকগঞ্জের শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে  নাজমুল ইসলাম (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার কলাগাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি লিমিটেডের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুখ্যাত মাদক কারবারি কাউসার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৬০ গ্রাম ওজনের ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

অপরদিকে, একই দিন গভীর রাতে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের মুন্নাফ মোল্লার বাড়ির সামনে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ৩১ পিস ইয়াবাসহ (ওজন ৩.১ গ্রাম) নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মাদক কারবারে ব্যবহৃত তার একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি হাঙ্ক মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

শিবালয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০২:১৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬