০৯:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিবেদক :

রাত নয় টার দিকে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী সমর্থক জাকির হোসেন ও স্থানীয় বাবুলের মধ্যে ঝগড়া বাদে। এসময় ঝগড়ার এক পর্যায়ে জাকিরের লোকজন বাবুলের চাচাতো ভাই আবু সাঈদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তাদেরকেও কোপাতে থাকেন তারা। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসা সেবা চলছে হাসপাতালে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা। এঘটনার পর থেকে জাকির হোসেন ও তার পালিত সন্ত্রাসীরা পলাতক রয়েছেন। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন। এলাকাবাসী জানায়, জাকির হোসেন আওয়ামী লীগের সমর্থক ছিল ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপি বনে যান। তার অত্যাচারে তারা অতিষ্ট হয়ে পড়েছেন। বিএনপির নাম ভাঙ্গিয়ে তিনি এলাকায় ব্যাপক অন্যায় অপকর্ম করে চলেছেন প্রতিনিয়ত। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

রাজবাড়ীতে ব্যাংকে টাকা জমা না দেওয়ার অভিযোগে নার্স তানিয়ার কারাদণ্ড

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

Update Time : ০১:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫