০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা শরিফুল ইসলাম মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তার আসামিকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল ইসলাম মোল্লা ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার হাজী মো. ওয়াহেদ মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানা যুবলীগ নেতা এবং দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকার ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে যুবলীগ নেতা শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সে আত্মগোপনে ছিলো।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

হত্যা মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি যুবলীগ নেতা গ্রেপ্তার

Update Time : ০৫:৩৫:০০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫