০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ (তিন) জন আটক।

মাদক,কে না বলি মাদক মুক্ত সমাজ গড়ি,এই প্রতি পাদ্যকে সামনে রেখে ঢাকা জেলা র আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার (২৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পানধোয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. লিটন মিয়া (৪০), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবুরকান্দি এলাকার নাসির আহমেদের ছেলে মীর নাজমুল ইসলাম (২৯) এবং গাজীপুরের জয়দেবপুর থানার হাড়িনাল এলাকার নুরুল ইসলামের ছেলে মো. ইমরান (৩০)। এদের মধ্যে মীর নাজমুল ইসলাম আশুলিয়ার ডেন্ডাবর কাঠালবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

এর মধ্যে প্রথম অভিযানটি পরিচালিত হয় রোববার (২৮ জুন) রাত ১০টা ১৫ মিনিটে আশুলিয়ার পানধোয়া এলাকায় ইউপি সদস্য আনোয়ার হোসেন রানার অফিসসংলগ্ন তাজুর গলিতে। আশুলিয়া থানার এসআই শফিউল আলম সোহাগের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মো. লিটন মিয়া ও মীর নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭০০ টাকা।

অপরদিকে, সোমবার (২৯ জুন) ভোর ৩টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় সিরাজগঞ্জ হোটেলের সামনে আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মো. ইমরান নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ হাজার ৬০০ টাকা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বলেন, মাদকমুক্ত ও নিরাপদ আশুলিয়া গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে। আশুলিয়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহম্মদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো প্রদীপ সিংহ রায় এর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান

হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ (তিন) জন আটক।

Update Time : ০৩:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬