মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তালগাছের চারা রোপণ করা হয়েছে। আজ শুক্রবার(২৪জুলাই)দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সী,উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস,কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম,ইউপি চেয়ারম্যান প্রার্থী লিটন তালুকদার,উপজেলা যুবদল নেতা সিকদার মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলাম, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নেয়ামুল আকন, সহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান খোকন তালুকদার বলেন, সরকার গঠনের পর থেকেই তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, “আল্লাহ যদি তারেক রহমানকে সুস্থ রাখেন, ইনশাআল্লাহ বাংলাদেশ ও এ দেশের মানুষের ভাগ্যের অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।”
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি তালগাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের আহ্বান জানান।
সর্বশেষঃ
কালকিনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণ
-
বি.এম.হানিফ,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ - Update Time : ০৬:৩১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- ৪১ Time View
Tag :
Daily Janatar Sangram কালকিনিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তালগাছ রোপণ দৈনিক জনতার সংগ্রাম
Popular Post




















