০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩১৩ Time View

স্টাফরিপোর্টার।।
মাগুরার মহম্মদপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খামারবাড়ি মাগুরার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো.আলমগীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আব্দুস সোবাহান।উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.শহীদুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো.মাসুদ রানা,সিনিয়র সহ-সভাপতি মো. মাহামুদুন্নবীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
২০২৫-২৬ অর্থবছরের রবি/২০২৫-২৬ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়। এতে উপজেলার ৫ হাজার ৬৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরিষা,মসুর,গম,পেঁয়াজ,মুগ ও খেসারী চাষের জন্য বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।
প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি সার এবং ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়েছে।
জানা গেছে,এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো,ফসলের ফলন বৃদ্ধি ও আত্মনির্ভরশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
কৃষকদের সহায়তার ধারাবাহিকতায় সার ও বীজ বিতরণ কার্যক্রম মাঠ পর্যায়ে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

স্কুলপড়ুয়া মেধাবী শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

মহম্মদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

Update Time : ০২:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫