স্টাফরিপোর্টারঃ
টানা পাঁচদিনের শারদীয় দুর্গোৎসব বৃহস্পতিবার মাগুরা জেলা শহর সহ-৪ উপজেলায়-৬২১টি মন্ডপে বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হলো।ওই দিন সকালে পূজা-অর্চনা শেষে দুপুরে সিঁদুর খেলার মাধ্যমে ভক্তরা বিদায় জানান মা দুর্গাকে। প্রতিটি পূজা মণ্ডপে সিঁদুর খেলার উৎসবে অংশ নেন নারী-পুরুষ ও শিশু-কিশোররা।ঢাক-ঢোল,উলুধ্বনি আর শঙ্খধ্বনির মাঝে এক অনাবিল আনন্দ-উৎসবের মধ্যেই দেবী দুর্গাকে বিদায় জানানো হয়।
মণ্ডপগুলোতে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। সিঁদুরে রাঙা হয়ে ওঠেন ভক্তরা। এরপর মা দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসবের।
প্রতিমা বিসর্জনের আগে ভক্তরা প্রার্থনা করেন, আগামী বছর আবারও যেন সুস্থ-সবলভাবে মা দুর্গার আগমন ঘটে। বিজয়া দশমী উপলক্ষে ভক্তদের ঘরে ঘরে মিষ্টিমুখ আর কোলাকুলির মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার রেওয়াজ পালিত হয়।
শান্তি, সম্প্রীতি ও শুভশক্তির জয়গান করে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটলেও ভক্তদের হৃদয়ে থেকে যায় ‘আশ্বিনের এই বিদায়বেলা’য় এক মধুর বেদনার ছোঁয়া।
সর্বশেষঃ
মাগুরায় বিজয়া দশমীতে ভক্তদের সিঁদুর খেলায় বিদায় মাকে
-
Reporter Name - Update Time : ০৬:২১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- ১৯১ Time View
Popular Post



















