রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা দূরীকরণে ২টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে বালিয়াকান্দি উপজেলার ৭ নং জামালপুর ইউনিয়নের খামারমাগুরা হাতিমহন হতে মাশালিয়া এলাকা পর্যন্ত, অন্যদিকে একই উপজেলার ৬ নং জঙ্গল ইউনিয়নের সাধুখালী সরিষার বিল হতে সাধুখালী ব্রিজ পর্যন্ত,পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ তারিফ-উল-হাসান।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধরী মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন,উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, বালিয়াকান্দি থানার ওসি আঃ রব তালুকদার সহ প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য প্যানেল চেয়ারম্যান খাইরুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্রদের কর্মসংস্থান খাল পুনঃখনন ২০২৫-২৬ অর্থ বছর কর্মসূচির আওতায় বালিয়াকান্দি উপজেলার ৭ নং জামালপুর ইউনিয়নের খামারমাগুরা হাতিমহন হতে মাশালিয়া এলাকা পর্যন্ত খাল পুনঃখনন করা হবে, যাহার বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৭৭ লক্ষ ২৮ হাজার ৪৩ টাকা, অন্যদিকে একই উপজেলার ৬ নং জঙ্গল ইউনিয়নের সাধুখালী সরিষার বিল হতে সাধুখালী ব্রিজ পর্যন্ত খাল খনন করা হবে, যাহার বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৫১ লক্ষ ৫৩ হাজার ৯৯৫ টাকা ব্যয়ে, এই ২টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক
মোঃ তারিফ-উল-হাসান বলেন, খাল খননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে এবং জলাবদ্ধতা কমবে। এর ফলে স্থানীয় কৃষকরা সেচ ব্যবস্থায় বাড়তি সুবিধা পাবেন।
রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ ধরনের কার্যক্রম শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী এসব উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া সহ উপজেলা বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোঃ আজমল হোসেন -বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ 









