মাদারীপুরের ডাসার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন তানজিল পারভেজ। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।
ডাসারে পদায়নের আগে তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনে তার কাজের অভিজ্ঞতা ও দক্ষতা ডাসার উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করবে বলে আশা করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই তিনি তার নতুন কর্মস্থল ডাসার উপজেলায় নতুন ইউএনও হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।
সর্বশেষঃ
ডাসারের নতুন ইউএনও তানজিল পারভেজ
-
বি.এম হানিফ,কালকিনি ডাসার উপজেলা প্রতিনিধিঃ - Update Time : ০৪:০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- ৫৪ Time View
Tag :
Popular Post


















