০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ আদালতে মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

মানিকগঞ্জ আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ওপর ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় ছাত্রদল, যুবদলসহ স্থানীয় সাধারণ জনগণ ‘ফাঁসি চাই’ স্লোগান দেয়।

বৃহস্পতিবার (২২ মে) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। শুনানি শেষে তাকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আজ তাকে আদালতে হাজির করা হয় এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। এ ঘটনায় হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন গত ৩০ অক্টোবর মামলাটি করেন। আদালত এ মামলায় তাকে আরও দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

ওসি আরও জানান, “প্রিজনভ্যানে তোলার সময় কিছু মানুষ ডিম ছুড়ে মারে। আমি তার পাশে ছিলাম, আমার শরীরেও ডিম লাগে।”

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও ৩ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে তার শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা মামলায়ও তাকে চার দিনের রিমান্ডে রাখা হয়েছিল। রিমান্ড শেষে কাশিমপুর কারাগার থেকে আজ তাকে মানিকগঞ্জে আদালতে হাজির করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সার্ক গঠন থেকে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানে শহীদ জিয়ার অবদান অনন্য — খন্দকার নাসিরুল ইসলাম

মানিকগঞ্জ আদালতে মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

Update Time : ০৩:৫৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫