০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

​কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মাদারীপুরের কালকিনি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (৬ জুন)সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের উদ্যোগে কাল‌কি‌নি উপ‌জেলা আধু‌নিক অ‌ডিট‌রিয়াম হল রু‌মে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার।
​অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা তাঁদের বক্তব্যে পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, গ্রামীণ জনপদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে হবে।
​উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় যুবসমাজকে ক্রীড়ামুখী করতে হবে — অ্যাডভোকেট হেমায়েত হোসেন

​কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Update Time : ১২:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬