মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের প্রভাবশালী নেতা মো. মামুন শিকদারের উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি চত্বরে এই সভার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান আকর্ষণ ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মামুন শিকদার।
সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মামুন শিকদার উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন,
”পৌরবাসীর অধিকার রক্ষা এবং আধুনিক ও বৈষম্যহীন পৌরসভা গঠনে আমি বদ্ধপরিকর। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে সবাইকে সাথে নিয়ে কালকিনি পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।”
তিনি উপস্থিত সবার কাছে দোয়া, আশীর্বাদ ও আন্তরিক সমর্থন কামনা করেন এবং পৌরবাসীর কল্যাণে আজীবন কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত নেতাকর্মী, সুধীজন ও সাধারণ মানুষের সঙ্গে মামুন শিকদার সৌহার্দ্যপূর্ণ কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
সর্বশেষঃ
কালকিনি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুন শিকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
বি.এম.হানিফ,কালকিনি - Update Time : ০১:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- ৭৬ Time View
Tag :
Popular Post




















