০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজ শেষে দোয়া চাইলেন মেয়র প্রার্থী নজরুল ইসলাম

আসন্ন মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরদার প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। গণসংযোগ ও মতবিনিময়ের অংশ হিসেবে মেয়র প্রার্থী নজরুল ইসলাম হাওলাদার স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন এবং দোয়া চেয়েছেন।
​শুক্রবার (৭ আগস্ট) কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী কাজী বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন নজরুল ইসলাম হাওলাদার। নামাজ শেষে তিনি মসজিদে উপস্থিত স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
​মতবিনিময়কালে নজরুল ইসলাম হাওলাদার বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। আপনারা যদি আমাকে সমর্থন দিয়ে নির্বাচিত করেন, তবে কালকিনিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।” এ সময় তিনি এলাকার স্থায়ী শান্তি, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক কল্যাণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
​জুমার নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মেয়র প্রার্থী নজরুল ইসলাম হাওলাদারের সুস্বাস্থ্য, ভবিষ্যৎ সাফল্য এবং জনসেবার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার তৌফিক কামনা করা হয়।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, সমাজের প্রবীণ ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। উপস্থিতি অনেকেই কালকিনি পৌরসভার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কার্যক্রমে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।
​নজরুল ইসলাম হাওলাদার জানান, কালকিনি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীকে আধুনিক ও দৃষ্টিনন্দন করতে ইউএনওর পদক্ষেপ

জুমার নামাজ শেষে দোয়া চাইলেন মেয়র প্রার্থী নজরুল ইসলাম

Update Time : ০৮:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬