০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলফাডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় আলফাডাঙ্গা গার্লস স্কুল মোড়ে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বৈরী আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টিকে উপেক্ষা করে একটি বিশাল গণমিছিল বের হয়ে আলফাডাঙ্গা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস. এম. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর এস. এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান), এনসিপির উপজেলা আহ্বায়ক আব্দুল জলিল, পৌর জামায়াতে ইসলামীর আমীর ওয়াহিদুল ইসলাম, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মিকাইল হোসেন কুবাদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. জাবেদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সেই চেতনাকে ধারণ করে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডাকাতির প্রস্তুতি কালে , দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলফাডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

Update Time : ০৯:০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬