০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে এমপি ইলিয়াস মোল্লার মতবিনিময় সভা

ফরিদপুরের মধুখালীতে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে মাধ্যমিক স্তরের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান। সভাটি সঞ্চালনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর জেলা ইঞ্জিনিয়ার সাগর হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আওয়াল আকন, মধুখালী উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম এবং ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলিমুজ্জামান।
উক্ত সভায় বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলীসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য ড. মোঃ ইলিয়াস মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪২ বোতল এস্কাফ সিরাপসহ আটক ২ নারী

ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে এমপি ইলিয়াস মোল্লার মতবিনিময় সভা

Update Time : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬