০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

মাগুরার মহম্মদপুরে খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে রাইসা (২) ও রাফিয়া (৩) নামের দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার মৌশা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত রাইসা মৌশা গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং রাফিয়া তাঁর আপন ভাই আলীনূর রহমানের মেয়ে। একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অলক্ষ্যে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় একসঙ্গে খেলা করছিল। খেলার ছলে একপর্যায়ে তারা বাড়ির পাশে থাকা পুকুরের কাছে চলে যায় এবং দুর্ঘটনাবশত পানিতে পড়ে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিব কাওসার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাদের মৃত ঘোষণা করি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

এতিমদের পাশে আজীবনের অঙ্গীকার: প্রতি মাসে ১০০ কেজি চাল দেবেন মরিশাসপ্রবাসী আকাশ মিয়া

মহম্মদপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

Update Time : ০৬:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬