০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকতা পেশা নির্ধারণে প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

​কে প্রকৃতপক্ষে সাংবাদিক এবং কে নন, তা স্পষ্টভাবে নির্ধারণের জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।গতকাল বৃহস্পতিবার(২৩জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি’র ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।
​প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে সংবিধান, প্রচলিত আইন ও বিধিমালার যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সিদ্ধান্তগুলো যেন সর্বজনগ্রাহ্য হয়, সেদিকে বিশেষ নজর রাখার তাগিদ দিয়ে তিনি বলেন—সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা থাকা প্রয়োজন।
​”রাজনৈতিক দল হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে ব‌লে
তথ‌্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ব‌লেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী
​গণমাধ্যমের বৈচিত্র্যময় পরিবেশের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “গণমাধ্যম একটি বহুপাক্ষিক ক্ষেত্র। এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক পদক্ষেপ নয়, বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে।”
​তিনি আরও যোগ করেন, কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেই রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত সক্ষমতা নিহিত।
​তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম সংবেদনশীল জায়গা হিসেবে উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, এখানে সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক চিন্তা না করে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কমিটির সদস্যদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার ওপরই এসব সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নির্ভর করে।
​প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নদীর বুকে নৌকাবাইচ, মাঠে হাডুডু -গোপালপুরে গ্রামবাংলার চিরচেনা উৎসবে মাতল হাজারো মানুষ

সাংবাদিকতা পেশা নির্ধারণে প্রাধিকারপ্রাপ্ত কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Update Time : ০৪:৫২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬