০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশের বুননে জীবিকার স্বপ্ন,মাগুরায়ধুয়াড়ি তৈরি করছে শতাধিক পরিবার

মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামে এখন বাঁশ, সুতা আর নিপুণ হাতের বুননে মাছ ধরার ধুয়াড়ি তৈরি করছেন শতাধিক পরিবারের নারী-পুরুষ।

বর্ষা মৌসুমকে ঘিরে বাড়ে ধুয়াড়ির চাহিদা, আর সেই সঙ্গে বাড়ে কারিগরদের কর্মব্যস্ততাও।
স্থানীয়দের ভাষ্য, বছরের নির্দিষ্ট মৌসুমে ধুয়াড়ি তৈরির কাজ শুরু হয়। বাঁশ কেটে ও সরু করে তা বুনে তৈরি করা হয় মাছ ধরার এই উপকরণ।

পরে সুতা ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে দেওয়া হয় চূড়ান্ত রূপ। তেলিপুকুরের তৈরি ধুয়াড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলা ও উপজেলার মানুষের কাছে। বর্তমানে পাইকারিতে প্রতিটি ধুয়াড়ি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে।

সংসারের কাজের পাশাপাশি নারী-পুরুষের বাড়তি আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে এই কুটিরশিল্প। স্থানীয়দের প্রত্যাশা, বাজারে চাহিদা আরও বাড়লে এ শিল্পে যুক্ত হবে নতুন পরিবার, তৈরি হবে আরও কর্মসংস্থান। স্থানীয় কয়েকজন কারিগর জানান,
চায়না ধুয়াড়ি বাজারে আশায় বাঁশের তৈরি
ধুয়াড়ির চাহিদা অনেক কমে গেছে।

মহম্মদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব বলেন, তেলিপুকুর গ্রামে প্রায় শতাধিক পরিবার বাঁশ দিয়ে মাছ ধরার ধুয়াড়ি তৈরি করছে। এটি একটি কুটিরশিল্প। কারিগররা সরকারি সহায়তার জন্য দাপ্তরিকভাবে আবেদন করলে তাদের এগিয়ে নিতে সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফরিদপুরের মধুখালীতে এক অজ্ঞাত যুবকের ৬ টুকরো মরদেহ উদ্ধার

বাঁশের বুননে জীবিকার স্বপ্ন,মাগুরায়ধুয়াড়ি তৈরি করছে শতাধিক পরিবার

Update Time : ০১:৫৮:১২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬