০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলোকচিত্রী ড.শহিদুল আলমকে আটক করার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২৪৮ Time View

স্টাফরিপোর্টারঃ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-তে প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দেওয়া খ্যাতিমান লেখক, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।তার এই আটকাদেশের প্রতিবাদে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।সংগঠন ‘কলমের সৈনিক সংসদ’-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা,বিশিষ্ট নাট্যকার ও গবেষক কবি সালাহ্উদ্দীন আহমেদ মিলটন।সভাটি সঞ্চালনা করেন কবি মতিউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-অধ্যাপক মো. নিজাম উদ্দিন,প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বসুর ধুলজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান, পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কবি মো. শহীদুজ্জামান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউল শিকদার,ছাত্রদল নেতা রফিকুল ইসলাম ও ইব্রাহিম সরদার শাকিল সহ অন্যরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃত্বে নতুন মুখ, সভাপতি আচ্ছু মিয়া ও সাধারণ সম্পাদক মিলন

আলোকচিত্রী ড.শহিদুল আলমকে আটক করার প্রতিবাদে মহম্মদপুরে মানববন্ধন

Update Time : ০৩:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫