০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে চাঁদাবাজদের স্থান নেই,-মোস্তফা জামান ।

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৪৪২ Time View

খন্দকার আব্দুল হাসিব ঢাকা ।
১৪/৭/২৫ ইং তারিখ সোমবার মহানগর উত্তর বিএনপির নির্দেশনায় তুরাগ থানা বিএনপির উদ্যোগে কামারপাড়া স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব হাজী মোস্তফা জামান । তিনি বলেন জনগণ যদি আমাদের ভোট দেয়, তবেই আমরা ক্ষমতায় আসব। জনগণের ভোট ছাড়া আমরা কখনোই ক্ষমতার স্বপ্ন দেখি না। তিনি বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি নানা দুঃসময় পার করেছে। সে সময় অনেকেই দলের পাশে ছিলেন না। অনেকে দিনের আলোতে বিএনপির সঙ্গে থেকেও রাতের অন্ধকারে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলের গোপন তথ্য ফাঁস করেছে। অথচ এখন তারাই সামনে এসে বিএনপির নাম ভাঙিয়ে সংগঠনে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে, এরাই মুনাফেক ।তিনি আরও অভিযোগ করেন, কিছু নামধারী ব্যক্তি বিএনপির পরিচয়ে চাঁদাবাজি করছে। আপনারা দেখছেন গতকাল ৪-৫ জন চাঁদাবাজ কে আর্মি ধরেছে, এরা বিএনপির লোক না।কোনো চাঁদাবাজ বিএনপির সংগঠনের লোক হতে পারে না এবং বিএনপিতে কোন স্থান নেই ।এদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে এবং দলকে এদের হাত থেকে রক্ষা করতে হবে। এ সময় মোস্তফা জামান দলের প্রতি আস্থাশীল, ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবে না, আর শেখ হাসিনা সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। এটাই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। তৃণমূল শক্তি আমাদের আসল শক্তি। আর তৃণমূল শক্তিকে আমাদের ধরে রাখতে হবে। বর্তমান বিএনপি আগের থেকে অনেক শক্তিশালী। আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন দিতে হবে, নইলে এ সরকার স্বৈরাচারী শেখ হাসিনার মতই পরিণত হইবে।এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ন আহবায়ক বৃন্দ যথাক্রমে এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান সেগুন,এ বি এম এ রাজ্জাক,আফাজ উদ্দিন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এম কফিল উদ্দিন। তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক হারুনুর রশিদ খোকার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন থানা যুগ্ন আহ্বায়ক চানমিয়া বেপারী, রিপন হাসান খন্দকার,মহিউদ্দিন সোহাগ রাজা, রফিক মোল্লা, আহবায়ক সদস্য আবদুল আলী,সাইদ হাসান সাগর, সাবেক যুবদল সভাপতি আলমাস আলী,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তনময়,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল,এবি সিদ্দিক, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,৫২ নং ওয়ার্ড বিএনপি নেতা ইসহাক মিয়া, আজহার আলী আজা,তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল, যুবদল নেতা মোস্তফা কামাল গোলাপ, স্বেচ্ছাসেবক দলের জামান,শ্রমিক দল সভাপতি সিদ্দিকুর রহমান, মাহমুদ সুমন, ছাত্রদল সভাপতি আবির রহমান শুভ সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হাজী মোস্তফা জামান এবং ঢাকা মহানগর উত্তর ও তুরাগ থানা বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে কামারপাড়া স্কুল মাঠ প্রাঙ্গণে কয়েকটি নিম গাছের চারা রোপণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে চাঁদাবাজদের স্থান নেই,-মোস্তফা জামান ।

Update Time : ১০:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫