০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার 

  • Reporter Name
  • Update Time : ০৭:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৪০৮ Time View

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি কৃষক লীগ নেতা মনির বেপারীকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, রবিবার (১৭ আগস্ট) রাতে আশুলিয়ার ডিইপিজেড এলাকা সংলগ্ন হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির বেপারী আশুলিয়ার গোপালবাড়ি এলাকার মৃত আনছার বেপারীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট ছাত্র-জনতা হতাহতের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, কৃষক লীগ নেতাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (সোমবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মহম্মদপুরে জুয়ার আসরে পুলিশের অভিযান-৬ জুয়াড়ি আটক

বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে ছাত্র হত্যা মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার 

Update Time : ০৭:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫