স্টাফরিপোর্টার মাগুরা।
দলীয় প্রতীক না পেলেও তৃণমূলের দাবির মুখে মাগুরা-২আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা-২ এর সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।
মঙ্গলবার (১৮নভেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মনোনয়নের
দাবিতে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে
কাজী সালিমুল হক কামাল বলেন,,
“আমার প্রথম লক্ষ্য দলীয় মনোনয়ন পাওয়া।
তবে সেটি না মিললে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব।এ সময় তিনি শালিখা ও মহম্মদপুর এবং মাগুরা সদরের-৪টি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন,বিএনপি একটি তৃণমূল নির্ভর রাজনৈতিক দল।
এই দলের প্রাণশক্তি সাধারণ কর্মী ও ভোটাররা। বছরের পর বছর যারা প্রতিকূলতার মধ্যেও দলকে ধরে রেখেছেন- সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামতই হবে প্রধান বিবেচ্য।
কাজী কামাল দাবি করেন,শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান,১৯ ইউনিয়নের মধ্যে১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাম্প্রতিক ভোটে নির্বাচিত বিএনপির-৫১৩ নেতার মধ্যে-৫০১ জন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিতভাবে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন।সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা শহিদুজ্জামান শহীদ।
এ ছাড়াও বক্তব্য দেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু,বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু,সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেনসহ আরও অনেকে।
জানা গেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন ঘোষণার পর থেকেই কাজী সালিমুল হক কামাল সমর্থিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

Reporter Name 


















